গবেষণায় দেখা গেছে, ইসবগুল বা সাইলিয়াম শরীরের বিভিন্ন অংশের জন্য উপকারী হতে পারে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। তবে ডায়াবেটিসে ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।ইসবগুল একটি বাল্ক-ফর্মিং ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে।
এটি অন্ত্রে পানি শোষণ করে মল নরম রাখে এবং সহজে বের হতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য ও হেমোরয়েড প্রতিরোধেও এটি কার্যকর।২০১৭ সালের এক পর্যালোচনায় দেখা গেছে, প্রতিদিন ৬ থেকে ১৫ গ্রাম ইসবগুল খেলে খারাপ কোলেস্টেরল (এলডিএল) ২৪ শতাংশ এবং মোট কোলেস্টেরল ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।কিছু গবেষণায় দেখা গেছে ইসবগুল রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। তবে ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে এটি ব্যবহারের যথেষ্ট প্রমাণ এখনও নেই।ইসবগুল ওটিসি ওষুধ ফাইবোগেল আকারেও পাওয়া যায়। নিয়মিত সেবনে এটি কোষ্ঠকাঠিন্য কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে।





