অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টের বাংলা অনুবাদ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। কমিশন প্রদত্ত দুটি রিপোর্ট ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে গ্রন্থাকারে প্রকাশ করেছে “মহানগর পাবলিকেশন”।
কমিশনের প্রথম ও দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে প্রকাশিত হয়েছে “আনফোল্ডিং দ্য ট্রুথ: গুমের নৃশংসতার ১৬ বছর” এবং চূড়ান্ত প্রতিবেদন অনুবাদ করে প্রকাশ করা হয়েছে “আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”।
উক্ত গ্রন্থ দুটিতে গুমের শিকার ব্যক্তিদের ওপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা ও প্রমাণ উঠে এসেছে।
“মহানগর পাবলিকেশন”-এর চেয়ারম্যান তৌহিদুল মিনহাজ বলেন, “গুম কমিশনের কাজ সারাদেশে অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তাদের তদন্ত দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। গুম কমিশনের রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন। ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক বিরোধীদের গুম করে কী ভয়াবহ নির্যাতন করা হতো, তার চিত্র ও প্রমাণ এই রিপোর্টে উঠে এসেছে। তৎকালীন প্রধান উপদেষ্টা এই রিপোর্ট জনগণের মধ্যে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার তাগিদ দেন। কিন্তু রিপোর্টটি ইংরেজি ভাষায় হওয়ায় সবার জন্য পাঠযোগ্য নয়। আমি মনে করি, এই রিপোর্ট প্রত্যেক নাগরিকের পড়া উচিত। তাই মহানগর পাবলিকেশন বইটি অনুবাদের উদ্যোগ নেয়।”
বই দুটি সংগ্রহ করতে যোগাযোগ করা যাবে: +880 1829-660835, 01887745555





