ঈদ উপলক্ষে ছুটি শুরু করার আগে বাড়ি নিরাপদ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ছোট ছোট সতর্কতা বড় বিপদ রুখতে সাহায্য করে। তাই এই চারটি বিষয় খেয়াল রাখুন।
\r\n১. দরজা ও জানালা ভালোভাবে বন্ধ করুন
\r\nবাসা ত্যাগের আগে সব দরজা ও জানালা ঠিকমতো বন্ধ আছে কি না নিশ্চিত করুন। তালা ঠিকভাবে লাগানো হয়েছে কিনা পরীক্ষা করুন। ঈদের সময় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়, তাই নিরাপত্তা নিশ্চিত করে বের হোন।
২. লাইট, ফ্যান ও অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখুন
\r\nছুটির তাড়াহুড়োয় লাইট বা ফ্যান ভুলবশত অন থাকা খুব স্বাভাবিক। প্রতিটি লাইট, ফ্যান, কম্পিউটার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের প্লাগ সব বন্ধ আছে কি না পরীক্ষা করুন। এতে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবেন।
৩. গ্যাস চুলা ও লাইন বন্ধ করুন
\r\nগ্যাস সিলিন্ডার ও লাইন বন্ধ করে বের হোন। বাসায় ফিরে চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে রাখুন যাতে জমে থাকা গ্যাস বের হয়ে যায়। পাশাপাশি পানির কলও বন্ধ আছে কি না দেখুন।
৪. বাথরুম, বারান্দা ও ছাদে পানি জমে আছে কি না দেখুন
\r\nছুটি শুরু করার আগে সব জায়গা পরিষ্কার রাখুন। বাথরুম, বারান্দা বা ছাদে কোথাও পানি জমে আছে কি না খেয়াল করুন। এতে ছুটির শেষে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের সমস্যা কম হবে।
অতিরিক্ত সতর্কতা
\r\nআপনার ছুটি ও বাড়ির অবস্থা বিশ্বস্ত প্রতিবেশী বা নিরাপত্তাকর্মীকে জানিয়ে রাখুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।





