আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
\r\nতারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি। বিএনপি ক্ষমতায় গেলে নীলফামারী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে।
\r\nতিনি আরও ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
\r\nএর আগে শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপির আরেক নির্বাচনি জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে একটি স্বৈরাচারী সরকার শুধু নিজেদের স্বার্থ দেখেছে। দেশের মানুষ বঞ্চিত হয়েছে মৌলিক সেবা থেকে। বিএনপি ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের কাজ শুরু হবে।
\r\nঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবায় কেয়ারগিভার নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসব বাস্তবায়নের জন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।
\r\nবিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না। যোগ্যতাই হবে একমাত্র বিবেচ্য বিষয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
\r\nতিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থীরা নির্বাচিত হলে জনগণের প্রতি দায়িত্বশীল থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।





