ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী জানিয়েছেন, ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলার বহু আগেই সেটি খালি করে ফেলা হয়েছিল। হামলায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।
\r\nরোববার (২২ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরা।
\r\nমাহদি মোহাম্মদী লেখেন, যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা আগে থেকেই ছিল, তাই সময়মতো ফোরদো কেন্দ্র থেকে সবকিছু সরিয়ে নেওয়া হয়। তার ভাষায়, \"জ্ঞানকে বোমা দিয়ে ধ্বংস করা যায় না এবং এবার জুয়াড়িরা পরাজিত হবে।\"
\r\nএর আগে ইরানের ফোরডো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে তেহরান। তবে এই হামলায় সরাসরি যুক্তরাষ্ট্রই জড়িত কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি তারা।
\r\nঅন্যদিকে, রোববার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেন, মার্কিন বিমানবাহিনী ইরানের ফোরডো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে সফল হামলা চালিয়েছে। তিনি বলেন, “সব বিমান সফলভাবে ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে গেছে এবং ফোরডোর মূল স্থাপনাগুলোতে পূর্ণমাত্রায় আঘাত হানা হয়েছে। সব বিমান নিরাপদে ফিরে এসেছে।”
\r\nবর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।





