হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগীদের জন্য ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের দিকে যাওয়া যেকোনো জাহাজ বা ট্যাংকার আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ধরা হবে।
ইব্রাহিম জোলফাকারির ভাষ্য, ইরানের পাল্টা আঘাত হানার নীতি এখন ‘শেষ হয়েছে’। তেহরানের বর্তমান নীতি হবে ‘আঘাতের বদলায় চরম আঘাত’।
তেলের বাজার নিয়ে হুঁশিয়ারি তিনি বলেন, “প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত হোন। কারণ তেলের দাম এই আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, যেটিকে আপনারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) অস্থিতিশীল করে তুলেছেন।”





