টেসলার পরবর্তী বড় প্রকল্প হিসেবে হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তাঁর মতে, এই রোবটই ভবিষ্যতে টেসলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হয়ে উঠতে পারে।


সম্প্রতি টেসলার তৃতীয় প্রান্তিকের আয় প্রকাশের সময় মাস্ক জানান, কোম্পানি বৃহৎ পরিসরে একটি ‘রোবট আর্মি’ গড়ার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে আগামী কয়েক বছরের মধ্যে ১০ লাখেরও বেশি অপটিমাস রোবট উৎপাদনের লক্ষ্য নিয়েছেন তিনি।


ইলন মাস্ক বলেন, “ভবিষ্যতে এসব রোবট কারখানা, সরবরাহ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এমনকি ঘরের কাজেও মানুষের সহায়ক হিসেবে কাজ করবে।”


মাস্কের দাবি, অপটিমাস রোবট ভবিষ্যতের শ্রমশক্তির একটি বড় অংশ দখল করবে এবং বিশ্বব্যাপী উৎপাদন ও পরিষেবা খাতে নতুন যুগের সূচনা করবে।