ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল “জামায়াত-শিবির ভোট চোর” স্লোগান দিয়ে মিছিল করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে মিছিলটি শুরু হয়।


মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান তোলেন।


এর আগে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম অভিযোগ করেন, রোকেয়া হলে আগে থেকেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের নামের পাশে ব্যালটে ক্রস দেওয়া ছিল। তিনি জানান, এক শিক্ষার্থী তাকে জানিয়েছেন, ভোটকেন্দ্রে গিয়ে পাওয়া ব্যালটপত্রে ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী ফরহাদের নামে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল।


তিনি আরও অভিযোগ করেন, একই ধরনের ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাদের জানালে তারাও কারণ বলতে পারেননি।


\r\n\r\n\r\n\r\n

আবিদুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমরা নিশ্চিত নই কত ব্যালটে আগেভাগে ক্রস চিহ্ন দিয়ে বাক্সে রাখা হয়েছে। যেহেতু দুটো প্রমাণ পেয়েছি, এরকম ঘটনা আরও ঘটতে পারে।”