জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন বর্তমানে প্রচার চলছে, আর দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কাজল আরেফিন অমি ও তার নির্মাণশৈলী। সিজন ১ থেকে ৪ পর্যন্ত নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, আর সেই ধারাবাহিকতায় সিজন ৫ও দারুণভাবে সাড়া ফেলছে।

এই সিরিজে কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, হাবু ভাইদের পাশাপাশি নেহাল চরিত্রটিও ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। নেহালের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যক্তিগত কিছু কারণবশত তিনি কিছু সময় সিরিজ থেকে দূরে ছিলেন। তবে দর্শকদের জন্য সুখবর হলো—এই সিজনে আবারও ‘নেহাল’ হয়ে ফিরছেন তৌসিফ।

তৌসিফ নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (৯ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানের মাধ্যমে তার ফেরার ঘোষণা দেওয়া হবে।