‘বিএনপির জয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে’ | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: রাজনীতি
তারিখ: ২১ আগস্ট, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
‘বিএনপির জয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে’
নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫
পড়ার সময়: 1 মিনিট
আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন নতুন শর্ত আরোপ করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে— এমন অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান তিনি।
নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে।
তিনি আরও বলেন, “রাজনীতিতে মতবিরোধ ও বিতর্ক থাকবেই। তবে সেই বিরোধ যেন এমন জায়গায় না পৌঁছায়, যেখানে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে।”