গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি সোমবার তার অফিসিয়াল ফেসবুক পেজে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেশপ্রেমিক ও মজলুম নেতা হিসেবে উল্লেখ করেছেন।

\r\n

রাফি স্ট্যাটাসে বলেন, লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত ও দেশপ্রেমিক রাজনীতিবিদ যিনি মজলুম। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, তা দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।


তিনি আরও উল্লেখ করেন, একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবির বিরুদ্ধে পুনরায় অভিযোগ তোলা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধের যথাযথতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

\r\n

এর আগে, রবিবার নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী যে মন্তব্য করেন, তা কেন্দ্র করে নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদে মিছিল করেন।