ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। তিনি এটিকে “ক্যাম্পাস এখনো নিরাপদ নয়” — এই বয়ান প্রতিষ্ঠার একটি সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।

\r\n

সোমবার (১৬ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা প্রমাণ করে, অনিরাপদ ক্যাম্পাসের একটি বয়ান জোর করে প্রতিষ্ঠার অপচেষ্টা এখনো অব্যাহত আছে।”

\r\n

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত আজকের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।”

\r\n

গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে তিনি বলেন, “ক্যাম্পাসে টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র সমাধান হচ্ছে ডাকসু নির্বাচন। প্রশাসনের উচিত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনকে গুরুত্ব দিয়ে যথাযথ সক্ষমতা ও দক্ষতা দেখিয়ে ডাকসু নির্বাচন আয়োজন করা। বারবার ডাকসু পেছানোর পেছনে যে ষড়যন্ত্র চলছে, তা রোধে ব্যর্থ হলে প্রশাসনকে তার দায় স্বীকার করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।”

\r\n

উল্লেখ্য, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল দেখতে পান শিক্ষার্থীরা। খবর পেয়ে সকাল ৯টার কিছু পর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো উদ্ধার করে। ঘটনাটি ক্যাম্পাসজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।