রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন যে তিনি অপমানবোধ করছেন এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শেষে পদ ছাড়তে চান। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
\r\nবৃহস্পতিবার বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসম্মানিত বোধ করছেন।
\r\nরাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও তার পদটি মূলত আনুষ্ঠানিক। কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে।
\r\nরয়টার্স আরও জানায়, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে যাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। সংসদ বিলুপ্ত হওয়ায় সেই সময় সাহাবুদ্দিনই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।
\r\n৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।
\r\nসাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিদায় নিতে চাই। এখান থেকে সরে যেতে আগ্রহী। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব আমাকে পালন করতেই হবে।”





