লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এক হাজার নয়শ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠানটিতে প্রায় তিনশতাধিক ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোলাইমান, ছিদ্দিক উল্লাহ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
পরে ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।





