শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে—এমন তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২২ ডিসেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানান, “শহিদ শরিফ ওসমান হাদির হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারার প্রেক্ষিতে, পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে।”





