সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে কেন্দ্র করে প্রকাশিত খবরকে ‘অপপ্রচার’ বলে উল্লেখ করেছেন। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব খবরে নিজের অবস্থান স্পষ্ট করেন।
\r\nবিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম আমার নাম জড়িয়ে ক্রমাগত অসত্য ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করছে। এসব খবর সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া, যেখানে বলা হয়েছে যে আমি ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে ৮০০০ কোটি টাকা আত্মসাৎ করেছি। আমি এই ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
\r\nতিনি আরও জানান, “আমি আশির দশক থেকে বাংলাদেশে ব্যবসা করছি। ব্যাংকিং, বীমা, শীপ রিসাইক্লিং, চা, সিরামিক্স, আবাসন ও লজিস্টিক্সসহ বিভিন্ন খাতে আমার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। আমার ৪০ বছরের ব্যবসায়িক জীবনে কখনো কোনো ব্যাংকে ঋণ ওভারভিউ বা সুদ মওকুফের আবেদন হয়নি। সব ঋণ নির্ধারিত সময়ের পূর্বেই পরিশোধ করেছি।”
\r\nমো. শওকত আলী চৌধুরী উল্লেখ করেন, “ব্যাংক অ্যাকাউন্টে ৮০০০ কোটি টাকার লেনদেন আমার ব্যবসায়িক কার্যক্রমের স্বাভাবিক অংশ। আমি, আমার স্ত্রী ও আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের মনোনীত সেরা করদাতা হিসেবে ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ পর্যন্ত ১১ বার পুরস্কৃত হয়েছি।”
\r\nতিনি বলেন, “গত কয়েকদিনে কিছু অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ মাধ্যম ও স্বার্থান্বেষী মহল আমাকে এবং ইস্টার্ন ব্যাংকের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে সরকারের সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান আমাকে কেন্দ্র করে অভিযোগ দেয়নি। ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করছে।”
\r\nচেয়ারম্যান তার বিবৃতিতে সবাইকে সতর্ক করেছেন যে, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়া উচিত। তিনি বলেন, “সরকারি সংস্থাগুলো চাইলে আমি এ বিষয়ে সম্পূর্ণ সহায়তা প্রদান করতে প্রস্তুত।”