গাইবান্ধার সাঘাটা উপজেলার ইসলামী ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ আল সাদিক নিখোঁজ হওয়ার সাত দিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। তিনি গত ২৪ নভেম্বর থেকে নিখোঁজ। সাদিক সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে।


\r\n

আসাদুল্লাহ বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী এবং ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় নেতা। এর আগে ২০২২-২৩ সালে তিনি সাঘাটা উপজেলা শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।


\r\n

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি হয়তো নিজেই ফোনটি বন্ধ করেছেন। সারাদেশের থানায় তার তথ্য পাঠানো হয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।


\r\n

পরিবার জানায়, গত ২৪ নভেম্বর দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ট্রেনে যাওয়ার কথা থাকলেও ট্রেন মিস করায় পরে সিএনজিতে রওনা দেওয়ার কথা তিনি ফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল বন্ধ এবং কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না।


\r\n

পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। পরে ২৬ নভেম্বর থানায় ডায়েরি করা হয়। ছেলের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

\r\n

আসাদুল্লাহর বড় ভাই আব্দুল্লাহ বলেন, সাত দিন ধরে ভাইয়ের কোনো খোঁজ নেই। আমরা খুবই উদ্বিগ্ন। কেউ তার সন্ধান পেলে জানালে উপকার হবে।