উপদেষ্টা ফাওজুল কবির জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্স পেতে এখন থেকে ৬০ ঘণ্টার বেশি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। 


অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মঙ্গলবার সকাল ১১টার দিকে এ কথা বলেন।


\r\n

তিনি বলেন, প্রশিক্ষণ নেওয়া ড্রাইভারদের সরকার ভাতা দেবে। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আর কোনো কমিটি থাকবে না। পরীক্ষায় উত্তীর্ণ হলেই লাইসেন্স প্রদান করা হবে।