ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান।
মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন, আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। পূর্ণমন্ত্রীদের মধ্যে ৯ জন পূর্বে বিএনপির বিভিন্ন সরকারে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাকি ১৬ জন এই প্রথমবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে সবাই এবার প্রথমবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
মোট ৫০ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪১ জন প্রথমবার মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।





