আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নিজেদের রাজনৈতিক নীতি ও অঙ্গীকার তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যতম প্রধান এই শরিক দলটি তাদের ইশতেহারকে দিয়েছেন নাম—‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের ‘লা ভিতা’ হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৬ দফার এই ইশতেহার জনসমক্ষে প্রকাশ করা হয়।

ইশতেহারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা।