আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৩–৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে। তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানান।

ড. আসিফ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চুড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব দায়িত্ব নিয়ন্ত্রণ করবে, ফলে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরাতে সরকার ভারতে চিঠি পাঠাচ্ছে।