আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান।
এর আগে, ২১ ডিসেম্বর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেবার ঘোষণা দিয়েছিলেন। পরে ২৩ ডিসেম্বর শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি আগে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।





