বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবীর বলেন, তারেক রহমান বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি ইস্যু করা হবে। এ জন্য নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তিনি যে কক্ষে বসে বায়োমেট্রিক তথ্য দেবেন, সেটিও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
এদিকে আজই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন তারেক রহমান। তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।





