আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এর পরদিন থেকেই বিএনপির প্রচারণা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

\r\n

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সিলেট বিভাগ থেকে শুরু করবে। এরই অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজার সফরে আসবেন তারেক রহমান। তার সফরকে ঘিরে জেলা ও বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

\r\n

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন জানান, সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী ২২ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে একটি বিশাল জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

\r\n

এদিকে জেলা বিএনপির সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপন জানান, সফরকালে তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

\r\n

তিনি আরও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি এরই মধ্যে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। সিলেটের এই জনসভার মাধ্যমেই বিএনপি তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সূচনা করবে