সশস্ত্র বাহিনী দিবসকে সামনে রেখে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল আংশিকভাবে সীমিত থাকবে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কারণে সেদিন সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কসহ সেনানিবাস এলাকার রাস্তায় সাধারণ যানবাহন চলাচল পরিহার করতে হবে। সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের যানবাহন ছাড়া অন্য কোনো যান প্রবেশ করতে পারবে না। যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকাসহ পাঁচটি জেলায় নৌবাহিনীর নির্ধারিত জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা জাহাজগুলো ঘুরে দেখতে পারবেন।
জাহাজ প্রদর্শনের স্থানগুলো হলো:
ঢাকা: সদরঘাট
চট্টগ্রাম: নেভাল বার্থ / বিএন আরআরবি
খুলনা: নেভাল বার্থ / দিগরাজ / মোংলা বন্দর
বরিশাল: বিআইডব্লিউটিএ ঘাঁট
চাঁদপুর: বিআইডব্লিউটিএ ঘাঁট





