জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৭টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি চারটি হলের গণনা এখনও চলমান। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ভোট গণনা করা হচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এই তথ্য নিশ্চিত করেন।
বাকি গণনার হলগুলো হলো মওলানা ভাসানী হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল এবং শহীদ তাজউদ্দীন আহমদ হল।
এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। আজ গণনা কার্যক্রম তৃতীয় দিনেও চলছে।
লুৎফুল এলাহী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে তিনি আশা প্রকাশ করেন যে বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হয়ে যাবে।





