আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ১১ দলীয় জোট তাদের আসন সমঝোতা ঘোষণা করেছে। ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন। তিনি জানান, আসন বণ্টন অনুযায়ী:

জামায়াত: ১৭৯টি আসন

এনসিপি: ৩০টি আসন

বাংলাদেশ খেলাফত মজলিস: ২০টি আসন

খেলাফত মজলিস: ১০টি আসন

এলডিপি: ৭টি আসন

এবি পার্টি: ৩টি আসন

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি): ২টি আসন

নেজামে ইসলাম: ২টি আসন

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা এবং খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।