জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হোমনা-তিতাস এলাকায় বালু খেকো ও চাঁদাবাজদের স্থান হবে না। শনিবার (৩১ জানুয়ারি) তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লার নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
\r\nহাসনাত আব্দুল্লাহ বলেন, “১১ দলীয় জোটকে ভোট দিতে মানুষ মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে জনগণ ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন। আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনি কোনো দলের জন্য নয়, দেশের জনগণের জন্য দায়িত্ব পালন করবেন।”
\r\nসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ আব্দুল মতিন, কুমিল্লা-১ আসনের মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান বাহালুল, হোমনা উপজেলা শাখা আমির কাজী সাইদুল হক, এনসিপি তিতাস উপজেলা প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার এবং অন্যান্য জকট ও জেলা নেতারা।





