সৌদি আরব জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশটির আকাশসীমায় প্রবেশ করা ১০টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ড্রোনগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতসহ উপসাগরীয় আরও কয়েকটি দেশ গত রাতে তাদের ভূখণ্ডে হামলার খবর জানিয়েছে।
দুবাইয়ে অবস্থানরত বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অঞ্চলজুড়ে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামোও লক্ষ্যবস্তু ছিল।





