১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে একই দিনে বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে ওই সফর স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, ১০ মার্চের নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময় নতুন তারিখ জানানো হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণে ভোটের আগে প্রধানমন্ত্রীর কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি।





