রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়কসহ ৫ জন। পরে ১০ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘‘গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে ১০ লাখ টাকা দেওয়া হয়। পরে আরেকদফায় নিতে গেলে হাতেনাতে আটক করা হয় তাদের।’’





