বাংলাদেশে গত বছরের জুলাই–অগাস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণ করেন।
সোমবার দুপুরে ডাকসুর উদ্যোগে রায়টি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়। সকাল ১১টা থেকে টিএসসির পায়রা চত্বরে সরাসরি সম্প্রচার শুরু হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানান।
\r\n\r\n
রায়ে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।





