ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পুলিশ সদর দপ্তরের কাছে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পৃথক দুটি চিঠি পাঠিয়ে এ অনুরোধ জানায় সংস্থাটি।

চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা জরুরি।

দুদক আরও জানিয়েছে, বিদেশে পলাতক আসামিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) এর সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে।