জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে জিডির বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, “এনআইডি সেবা আরও সহজ করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।”

ইসি আশা করছে, এ সিদ্ধান্তে নাগরিকদের ভোগান্তি আরও কমবে।

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদনও নিষ্পত্তি করেছে সংস্থাটি।