যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, সারা দেশে বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর চালানো প্রাথমিক জরিপের ভিত্তিতে এ হিসাব নির্ধারণ করা হয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। এতে মানবিক সংকটের ঝুঁকি দ্রুত বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা





