প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ।


জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে তিনি এ মন্তব্য করেন।


জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি হাদিকে বিদায় দিতে আসেননি; বরং হাদির শেখানো মন্ত্র যেন দেশের মানুষ বুকে ধারণ করে, সেই উদ্দেশ্য নিয়েই এসেছেন। তিনি বারবার বলেন, “বলো বীর চিরউন্নত মমশির, হাদির শেখানো এই মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ।”


এর আগে সকালে ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার লাশ হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসলের পর সহযোদ্ধা ও সমর্থকদের সঙ্গে মিছিল করে লাশ মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।


সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষ আসতে শুরু করেন। বেলা একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আশপাশের এলাকা মানুষের ভিড়ে ভরে যায়।


ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের চাওয়ানুযায়ী শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।