হরমুজ প্রণালীর কাছে মাইন স্থাপনের কাজে জড়িত ১৬টি ইরানি নৌযান ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, এসব নৌযান প্রণালীতে মাইন পেতে সামুদ্রিক চলাচলে ঝুঁকি তৈরি করছিল।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, অভিযানে ওই ১৬টি নৌযান ধ্বংস করা হয়েছে। পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত নৌযান দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বাধাগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ১২তম দিন চলছে। ইরানের দাবি, সাম্প্রতিক হামলায় তাদের প্রায় ১০ হাজার সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে এবং এতে এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র: বিবিসি।