হরমুজ প্রণালিতে মাইন বসানো কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করা যেকোনো নৌযান—ছোট হলেও—তাৎক্ষণিকভাবে গুলি করে ধ্বংস করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা রাখা হবে না। একই সঙ্গে দাবি করেন, মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজগুলো ইতোমধ্যে প্রণালীটি নিরাপদ করতে কাজ করছে।



সূত্র: বিবিসি