হবিগঞ্জে থানার ওসিকে ফোনে অশালীন মন্তব্যের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি মোহাম্মদ সাইফুল ইসলামকে  বাহুবল থানার ওসিকে মোবাইল ফোনে অশালীন ভাষায় মন্তব্য করেন।

এর আগে শনিবার বিকেলে এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, ফেরদৌস চৌধুরী তুষার বর্তমানে ডিবি হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।