মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ মার্চ) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

\r\n

বিবরণীতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষার জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।