প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে।
\r\nরোববার (২৫ জানুয়ারি) দুপুরে গুলশানের ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
\r\nসিইসি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তারা ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন এবং কোনো ধরনের প্রশ্নও করেননি। কূটনীতিকরা নির্বাচন কমিশনের উদ্দেশ্যকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।





