জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার এক শোক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি জানান, ২৮ মার্চ স্থানীয় সময় বেলা দেড়টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সংবাদে তিনি গভীর শোকাহত।
ডা. শফিকুর রহমান বলেন, মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। একজন সহধর্মিণী হিসেবে পরিবার ও সমাজে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মরহুমাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করা হয় এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দেওয়া হয়।





