মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক লালন ফকিরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘লালন স্মরণোৎসব ১৪৩২’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। আয়োজনটি করে স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটি

\r\n

লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জিয়াউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মতিন রহমান, ফ্যাকাল্টি সদস্য ড. ভাস্বর ব্যানার্জি, শাহানারা এফ. চৌধুরী, সাকিরা পারভীন, তানিয়া সুলতানারীপা রয়

\r\n

জিয়াউল হাসান তার বক্তব্যে লালন ফকিরের জীবন, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারা তুলে ধরেন। ড. মতিন রহমান, ড. ভাস্বর ব্যানার্জি ও কবি সাকিরা পারভীনও তাদের বক্তব্যে লালনের অসাম্প্রদায়িক মনন ও মানবপ্রেমের চিরন্তন বার্তা আলোচনা করেন।

\r\n

অনুষ্ঠানে লালনের গান, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে তার জীবনদর্শন ও দার্শনিক ভাবনা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। গানের সুর, নৃত্যের ছন্দ ও নাটকের সংলাপে প্রতিফলিত হয় লালনের অমর বাণী— ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

\r\n

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুরসালিন সরকার। শিল্প নির্দেশনায় ছিলেন আফরা রুবাবা, অলিভ, সৌম্য, রিমন, তৌকির, মাহবুবতাহসিন

\r\n

গান পরিবেশন করেন হামিদ হাসান, স্বস্তিকা দত্ত মাম্পি, নুজহাত নাওয়ার ইসলাম রায়া, রেজাউল হাসানজয়। সঙ্গীতে ছিলেন সাদি, মালেক মিঠুজোনায়েদ। নৃত্য পরিবেশন করেন রুপালি বাহাদুর রুপাসুখী আক্তার নদী

\r\n

এ সময় মঞ্চস্থ হয় নাটক ‘অচিন পাখি’, যার রচনা ও নির্দেশনা করেন আফরা রুবাবা। অভিনয়ে ছিলেন রিমন মিয়া, তৌকির আহমেদ, তাসিন নিষাদআফরা রুবাবা

\r\n

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটির কোঅর্ডিনেটর আসিফ মাহমুদ, এবং তত্ত্বাবধানে ছিলেন কনভেনর রীপা রয়