সৌদি আরবের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার পর তুষারপাত হয়েছে।


\r\n

সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, গত বুধবার ও বৃহস্পতিবার বিরূপ আবহাওয়ার কারণে মরুভূমি-ঘেরা পাহাড় ও উঁচু স্থানগুলো তুষারে ঢেকে গেছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ২,৬০০ মিটার উঁচু পাহাড় তুষারমাখা দেখা গেছে। হাইল অঞ্চলের কিছু অংশ এবং রাজধানী রিয়াদের উত্তরেও তুষারপাত হয়েছে।


\r\n

এ ছাড়া রিয়াদ, কাসিম, আলউলা ও আশপাশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।


\r\n

জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেন, সৌদি আরবে এ ধরনের তুষারপাত খুবই বিরল এবং দীর্ঘ সময় পর এমন দৃশ্য দেখা গেছে।


\r\n

বিরূপ আবহাওয়ার কারণে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সবাইকে উপত্যকা ও খোলা এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। আরব নিউজ জানিয়েছে, তুষারপাত দেখতে বহু মানুষ ভিড় করছে এবং এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়েছে।