আরাকান আর্মির হাতে আটক কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ১৮ বাংলাদেশি জেলের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান

\r\n

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তারেক রহমানের পক্ষ থেকে এসব পরিবারের কাছে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি ক্ষতিগ্রস্ত ও অভাবগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

\r\n

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আরমান, মশিউর রহমান মহান, আদনান আজাদ, ইমরান রাশেদ, সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম ও মহিউদ্দিন মাহিনসহ অন্যরা।

\r\n

রাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন—আবু তারেক, জিয়াউল হক, রহমত উল্লাহ, রফিক, আব্দুল মোতালেব, আবু বকর সিদ্দিক, তাহের, মনিউল্লাহ, ছৈয়দুল্লাহ, আব্দুর রহিম, হাফেজ আহমদ, সালাহউদ্দিন, আফসার উদ্দিন, মো. আইয়ুব, জাহাঙ্গীর আলম, আলমগীর, আলহাজ উদ্দিন ও সাব্বির আহমেদ।

\r\n

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে এবং তাদের পরিবারের পাশে দল সর্বাত্মকভাবে থাকবে।