ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই সাক্ষাতের ছবি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময়সহ দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।
নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেন ঢাকায় আসেন গত ১২ জানুয়ারি। তিনি চার বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলরের দায়িত্ব পালন করেন।





