সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেন ঢাকায় আসেন গত ১২ জানুয়ারি। এর আগে, চার বছর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলরের দায়িত্ব পালন করেছেন।