সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান জামায়াত ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালেই বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল।
মামলার নথি অনুযায়ী, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। বিষয়টি সিরাজগঞ্জ জেলা বিএনপি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জিয়া পরিবারের উপর এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ ও আমির হামজার শাস্তির দাবিতে এ মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্টরা:
\r\n- \r\n
- \r\n
সিংক-১: সাইদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
\r\n \r\n - \r\n
সিংক-২: বাদী, ভিপি শামীম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি
\r\n \r\n - \r\n
সিংক-৩: বাদী পক্ষের আইনজীবী, অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল





