সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধ: সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কালিয়া হরিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারাকান্দি গ্রামে মহিলা জামায়াতের প্রচারণায় বাধাঁ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
রবিবার (০১.০২.২৬) বেলা তিনটায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় জামায়াত ও শিবির নেতাকর্মীরা অভিযোগ করেন আওয়ামীলীগ থেকে দলত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া জাহাঙ্গীর, মিজান, শান্তা, বিএনপি নেতা হাফিজুল ইসলাম তাদের মহিলাদের প্রচারণায় বাঁধা দেয় এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তারা তাৎক্ষণিক প্রতিবাদ করলে বিএনপি'র কর্মীরা পিছু হঠে।া
এ ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে





