সিরাজগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
সিরাজগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
সিরাজগঞ্জে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০ টায় শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সিরাজগঞ্জ জেলা নদী বেষ্টিত হওয়ায় এখানে চরাঞ্চলে দূর্গম ভোটকেন্দ্র রয়েছে। আপনারা গণমাধ্যম কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছেন,
এজন্য আপনাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় তিনি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি হারুনর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল হক ইন্না প্রমুখ।